২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথরো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজসহ সকল ফ্লাইট বাতিল

লন্ডনে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফদের অনির্ধারিত ধর্মঘটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হিথরো বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করেছে। ধর্মঘটের কারণে বিমানবন্দর থেকে কোন ফ্লাইট ছেড়ে যায়নি অথবা কোন ফ্লাইট অবতরণও করতে পারেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 11:01 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিমানবন্দরে প্রায় ৭০,০০০ যাত্রী আটকে পড়ে আছে। শ্রমিক ইউনিয়ন চাকরিচ্যুতির কারণে ধর্মঘটের ডাক দেয় এবং বিমান বন্দরের প্রধান ফটক বন্ধ করে দেয়ায় যাত্রীদের মেঝেতেই বসেই দু;সহ সময় কাটাতে হচ্ছে।

৬০০ ক্যাটারিং স্টাফ বরখাস্তের প্রতিবাদে বিমান বন্দরের ব্যাগেজ বহনকারী, গ্রাউন্ড স্টাফ ও লোডারদের অনির্ধারিত ধর্মঘটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়েছে।

ধর্মঘটের কারণে আরও পাঁচটি বিমান সংস্থার ফ্লাইট অসুবিধায় পড়েছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স, জিবি এয়ারলাইন্স, ফিনএয়ার, ব্রিটিশ মেডিটেরানিয়ান এয়ারলাইন্স এবং    কান্তাস বিমান পরিবহন সংস্থাও ব্রিটিশ এয়ারওয়েজের গ্রাউন্ড স্টাফদের দ্বারা পরিচালিত হয়ে থাকে।

ট্রান্সর্পোট এবং সাধারণ কর্মচারি ইউনিয়ন জানায়, ব্রিটিজ এয়ারওয়েজে খাবার সরবরাহকারি ক্যাটারিং সংস্থা গেইট গোরমেট শ্রমিক ছাটাই করার কারণে তারা ধর্মঘট ডেকেছে। এর আগে বহি®কৃত ৬০০ কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ট্রান্সপোর্ট অ্যান্ড জেনারেল ওয়ার্কার্স ইউনিয়নের সাথে গেট গুরমেট ক্যাটারিং কর্তৃপক্ষের  যে বৈঠক হয়েছিল, তা কোন সিদ্ধান্ত ও চুক্তি ছাড়াই ভেঙ্গে গেছে।

ব্রিটিশ এয়ারওয়েজ কার্যনির্বাহী প্রধান রড এডিংটন দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বিমান বন্দর শ্রমিকদের সাথে গেট গুরমেটের আলোচনা অবিলম্বে শুরু করতে তিনি আহ্বান জানিয়েছেন।

রড জানান, ফ্লাইট দেখাশোনার জন্য পর্যাপ্ত স্টাফ নেই বলে হিথরো এয়ারপোর্ট থেকে কোন ফ্লাইট ছেড়ে যাচ্ছে না এবং কোন ফ্লাইট অবতরণ করছে না।

হিথরোতে ধর্মঘটের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্রিটিশ এয়ারওয়েজের একশ’ ফ্লাইট, এক হাজার পাইলট ও কেবিন ক্রু আটকা পড়ে আছে। হিথরোর ফ্লাইট ব্রিটেনের অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে বলে রড জানান।