পাকিস্তানের মিসাইল পরীক্ষা প্রতিবেশীর জন্য হুমকি নয়: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, কোন রকম উত্তেজনা ছড়াতে কিংবা প্রতিবেশী কোন দেশকে হুমকি দেয়ার উদ্দেশ্যে পাকিস্তানে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়নি। যদিও এটি উৎক্ষেপনের আগে ভারতকে কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এডাম ইরেলি বলেন, “পাকিস্তানের মিসাইল পরীক্ষার ব্যাপারে মন্তব্যে বেশী কিছু যোগ করতে চাইনা। উপমহাদেশে উত্তেজনা ছড়ানোর কোন কারণ নেই এতে। নিয়ম নীতি মেনেই এ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।”
পাকিস্তান চীন থেকে এই মিসাইল প্রযুক্তির সাহায্য নিয়েছে কি না, এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি ইরেলি।
পাকিস্তান দাবি করেছে, তাদের এই ক্রুজ মিসাইল পরীক্ষার মধ্য দিয়ে ভারতের সাথে এক সপ্তাহ আগে স্বাক্ষরিত চুক্তির কোন রকম বরখেলাপ হয়নি।
