২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চতর প্রযুক্তির শরণাপন্ন হচ্ছে চীনের সেনাবাহিনী

সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন তার সেনাবাহিনীর মান উন্নত করার প্রকল্প হাতে নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এর ফলে ১৯৫০ সালের সোভিয়েত যুগের পুরনো অস্ত্রে সমৃদ্ধ চীন সেনাবাহিনী শিগগিরই আধুনিক অস্ত্রে সজ্জিত হবে। এক অস্ত্র বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন।

চীনের র‌্যান্ড কর্পোরেশনের বিশেষজ্ঞ রজার ক্লিফ জানান, সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত ও কার্যক্রমে নতুনত্ব আনতে চীন অর্থ ব্যয় শুরু করেছে। নিুমান ও নিু প্রযুক্তিসম্পন্ন অস্ত্রের পরিবর্তে চীন উচ্চক্ষমতা সম্পন্ন ও সর্বাধুনিক অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে। গেরিলা লড়াইয়ের মত ক্ষণস্থায়ী আঞ্চলিক ও স্থানীয় লড়াই মোকাবেলায় চীন এসব অস্ত্র ব্যবহার করবে।

চীনের সেনাবাহিনী ১৯৫০ সালের সোভিয়েত ইউনিয়ন স্বর্ণযুগের অস্ত্রশস্ত্রে সজ্জিত দেশটি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, মিসাইল ও ট্যাঙ্কের ব্যবস্থা করেছে। এসবের অধিকাংশই কেনা হয়েছে রাশিয়ার কাছ থেকে। তবে ইদানিং চীন রাশিয়া ও ইসরাইলের কারিগরি সহযোগিতায় নিজেও অস্ত্র উৎপাদন করতে শুরু করেছে বলে ক্লিফ জানিয়েছেন।

চীনের নতুন অস্ত্রের মধ্যে রয়েছে ফাইটার জেট বিমান জে-১০। মানের দিক থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস এফ-১৬ ফাইটার বিমানের সমকক্ষ। এছাড়া রয়েছে লুইয়াং-ক্লাস

ডেস্ট্রোয়ার ও এইচকিউ সাবমেরিন। ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপে সক্ষম সাবমেরিনটি মার্কিন প্যাট্রিয়টের সমকক্ষ।

এছাড়া সামরিক প্রশিক্ষণের মান ও সেনাদের দক্ষতা বৃদ্ধি করতে চীন প্রচেষ্টা চালাচ্ছে। আর এ কারণেই দেশটি ইদানিং বেশি বেশি সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে।