নেপালে সহিংসতা বন্ধে রাজা জ্ঞানেন্দ্রকে ওয়াশিংটনের সতর্কতা
নেপালে গণতন্ত্র পুনরুদ্ধার ও অব্যাহত সহিংসতা মোকাবেলার ব্যাপারে রাজা জ্ঞানেন্দ্রকে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে। নেপালের কালিকট জেলায় মাওবাদী গেরিলাদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৪০ সেনাসদস্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কাঠমান্ডুকে এ সতর্কতা জানাল।
ফেব্র“য়ারিতে নির্বাচিত সরকারকে বহিষ্কার করার পর রাজা জ্ঞানেন্দ্র যে সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করায় নেপালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেম্স মরিয়ার্তি রাজার সমালোচনা করেছেন।
মরিয়ার্তি বলেন, নেপালের মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত সমঝোতার মাধ্যমে নেপালে স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশটি ধীরে ধীরে ব্যাপক সহিংসতা, সংঘর্ষ ও গোলযোগের দিকে ধাবিত হবে।
নেপালকে একটি গোলযোগপূর্ণ রাষ্ট্রে পরিণত করার জন্য মরিয়ার্তি মাওবাদী গেরিলাদের তীব্র সমালোচনা করেন।
এদিকে বিদ্রোহীরা বলেছে, রোববারে সেনা-মাওবাদী সংঘর্ষ তাদের ২৬ সদস্য প্রাণ হারিয়েছে।
নেপালে রাজতন্ত্রের পতন ঘটিয়ে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত সংঘর্ষে কমপক্ষে ১১ হাজার লোক প্রাণ হারিয়েছে।
