যুদ্ধ আর উম্মাদনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে নাগাসাকি হামলার ৬০তম বার্ষিকী পালিত
নীরব প্রার্থনা আর নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে জাপানের নাগাসাকিতে পারমানবিক বোমা হামলার ৬০তম বার্ষিকী পালিত হয়েছে।
কয়েক হাজার লোক নাগাসাকির পিস পার্কে সমবেত হয়ে যুদ্ধ, ধ্বংস আর হত্যার বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পুরো জাপান এ সময় স্তব্ধ হয়ে পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিশ্চিত পরাজয় জেনেও মার্কিন যুক্তরাষ্ট্র নৃশংস এ হামলা চালায়। হিরোশিমায় বোমা হামলা চালানোর মাত্র ৩ দিন পর নাগাসাকিতে এ হামলা চালানো হয়। নাগাসাকির এই হামলায় কমপক্ষে ৭০ হাজার লোক নিহত হয়। এর মাত্র ৬ দিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। জাপানের প্রধানমন্ত্রী কোইজুমিসহ প্রায় হাজারখানেক লোক স্থানীয় সময় সকাল ১১ টা ২ মিনিটে নাগাসাকির পিস পার্কে সমবেত হয়। টোকিওতো রাজনৈতিক সংকটের পরেও প্রধানমন্ত্রী কোইজুমি নাগাসাকিতে ছুটে আসেন এবং নিহতের প্রতি তার শ্রদ্ধা জানান। পারমাণবিক বোমার প্রতি ধিক্কার জানিয়ে কোইজুমি বলেন, আমরা শান্তির পক্ষে। কোইজুমি বলেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির সামর্থ্য থাকলেও আমরা কখনোই তা করবো না এবং আমরা চাই বিশ্বের প্রতিটি দেশ পারমাণবিক বোমাকে না বলুক।
জাপানের প্রায় ৫০ হাজার লোক এখনও পারমাণবিক বোমার ক্ষত নিয়ে বেঁচে আচে।
সেদিনের হামলায় আহত ৭৪ বছর বয়সী ফুমি সাকামাতো বলেন, আমি সেই দু:সহ দিনটির কথা স্মরণ করতে চাই না। আর কাউকে যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়। সাকামাতো বলেন, সেই দিনটির যন্ত্রনা নিয়ে আমি ৬০ টি বছর কাটিয়েছি। এখনও আমার মনে ভাসে অসংখ্য পোড়া মুখ, যন্ত্রনাকাতর শিশুর চিৎকার, অসহায় মায়ের আহাজারি।
পারমাণবিক বোমার প্রতি তীব্র ঘৃণা পোষণ করে সাকামাতো বলেন, নাগাসাকির পর বিশ্বের আর কোনস্থান যেন পারমাণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত না হয়। বিশ্বনেতৃবৃন্দের কাছে এটাই আমার প্রার্থনা।
হিরোশিমায় বোমা হামলার মাত্র তিন দিন পর আবারও কেন নাগাসাকিতে আণবিক বোমা হামলা চালানো হল- এ ব্যাপারে বিতর্ক রয়েছে। বেশ কিছু ইতিহাসবেত্তা যুক্তি দিয়ে বলেন, জাপান আত্মসমর্পণ না করায় এ
মার্কিন বি-২৯ বিমান ‘ফ্যাট ম্যান’ নামের বোমাটি ফেলা হয়।
নাগাসাকির সেই দগ দগে ক্ষত আজও মানুষের মন থেকে মুছে যায়নি। ওই হামলায় ৭০ হাজার লোক নিহত হলেও হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করে, পরবর্তীতে জন্ম নেওয়া শিশুরাও হয়েছে মানসিক এবং শারিরিক বিকালঙ্গ। শুধু জাপান নয় সমগ্র বিশ্বে যুদ্ধ আর উম্মাদনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দিনটি পালিত হয়।
