২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ‘তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি’ প্রধানের বিরুদ্ধে আবারও ঘুষ গ্রহণের অভিযোগ

ইরাকে জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির সাবেক প্রধানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ব্যাপারে অভিযুক্ত করেছে জাতিসংঘ নিযুক্ত দূর্নীতি তদন্তকারী প্যানেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:32 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ভোলকার প্যানেলের তৃতীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেভান বেনন প্রায় এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন।

এদিকে আলেকজান্ডার ইয়াকোলেভ তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি ছাড়াও জাতিসংঘের ঠিকাদারদের কাছ থেকে প্রায় এক কোটি ডলার ঘুষ গ্রহণ করেছেন তদন্তকর্তাদের এমন অভিযোগের কথা স্বীকার করেছেন জাতিসংঘের ভারপ্রাপ্ত প্রতিনিধি।

এই কর্মসূচির সাথে জনৈক ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ার জন্যও তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের দু’জনকেই এই কর্মসূচির সাথে জড়িত ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়।

১৯৯৬ সালে সাদ্দাম হোসেনের শাসনকালে তেলের বিনিময়ে পণ্য--সামগ্রী কেনার কর্মসূচি গ্রহণ করে জাতিসংঘ। ২০০৩ সালে সাদ্দমের উৎখাতের পর ইরাকি সরকার, রাজনীতিবিদ ও জাতিসংঘ কর্মকর্তাদের বিরুদ্ধে এই কর্মসূচির মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হওয়ার অভিযোগ ওঠে।

তদন্তকারী দলের প্রধান সাবেক মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান পল ভলকার বলেন, সেভান ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ১৮৪ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন।

এ রিপোর্টের পর সেভান ও অপর কর্মকর্তাকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়েছে।

অবশ্য সেভান তার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যে দাবি করে রোববার জাতিসংঘ থেকে পদত্যাগ করেন।

গতহ বছর সেভানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তদন্তের স্বার্থে তাকে বার্ষিক এক ডলার সম্মানীরর বিনিময়ে জাতিসংঘে রাখা হয়। আরও তারও আগে গত বছর ইয়োকোলেভ জাতিসংঘ থেকে পদত্যাগ করেন।