২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় অপুষ্টির কারণে প্রায় ২ লাখ শিশুর জীবন হুমকির মুখে

ইথিওপিয়ায় প্রতি বছর ৫০ হাজার শিশু অপুষ্টি ও প্রতিরোধযোগ্য অসুখে মারা যায় বলে ইউনিসেফের এক সমীক্ষায় জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রয়োজনীয় চিকিৎসার অভাব এবং মারাত্মক অপুষ্টিজনিত কারণে চলতি বছরের শেষ নাগাদ ইথিওপিয়ায় এক লাখ সত্তর হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশংকা করছে ইউনিসেফ।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় যে, পাঁচ বছরের নিচে শিশুদের মধ্যে অপুষ্টিতে ভোগার হার সাড়ে সাত থেকে বেড়ে শতকরা প্রায় ২০ ভাগে দাঁড়িয়েছে।

ইথিওপিয়ায ইউনিসেফের প্রতিনিধি বিওন লাঙকুইস্ট দাতাদের প্রতি জরুরিভিত্তিতে চার কোটি ২০ লাখ ডলারের মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ইথিওপিয়ায় প্রতি বছর ৭০ লাখ শিশু অপুষ্টিজনিত অসুখে ভোগে। স্বল্প বৃষ্টিপাত, ফসলের ক্ষতি এবং সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দীর্ঘসূত্রিতার কারণে এ পরিণতি ঘটছে বলে রিপোর্টে বলা হয়। অপুষ্টির কারণে এইচআইভি/এইডসে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে এবং ইথিওপিয়াতে বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৫ লাখ।