২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ফোন করার অপরাধে এক কর্মকর্তার ৮ মাসের জেল

অফিস চলাকালীন সময়ে একটি সেক্স হটলাইনে ফোন করে কোম্পানির ফোনবিল বৃদ্ধি, অপর এক মহিলার কাজে ব্যাঘাত ঘটানো ও প্রতারণার অভিযোগে জার্মানির একটি আদালত এক ব্যক্তির বিরুদ্ধে আট মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ডুসিলডোর্ফ শহরের একটি আদালত এ রায় দেয়।

স্থানীয় একটি মেডিকেল বীমা সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে হটলাইনে মহিলা কর্মজীবীকে ফোন করে উৎপাত করার অপরাধে আদালত ওই ব্যক্তিকে আট মাসের জেল দিয়েছে।

জার্মান মিডিয়া জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক বছরে ওই মহিলাকে ১৬০ বার ফোন করেছে।  এর জন্য তার কোম্পানিকে গুনতে হয়েছে ১৬,০০০ ইউরো (১৯,০০০ মার্কিন ডলার)।