২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তে শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দেবে পাকিস্তান

আফগান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের সকল আফগান শরণার্থী শিবির বন্ধ করে দেবে পাকিস্তান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

রোববার এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তানের সীমান্ত এলাকায় নিরাপত্তাজনিত সমস্যার কারণে শরণার্থীদের ঠিকমত সেবা দেয়া সম্ভব হচ্ছে না । ফলে এক লাখ ৫০ হাজার শরণার্থীকে অন্যত্র সরিয়ে নেয়া হবে।

সংস্থাটি আরও জানায়, পাকিস্তান সরকার শরণার্থীদের সেদেশে সাময়িকভাবে পুনর্বাসন করবে। বর্তমানে পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী রয়েছে। চলতি বছর প্রায় ২০ লাখ শরণার্থী নিজ দেশে ফিরে গেছে।

সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আগ্রাসনে বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। এরা মূলত পাকিস্তান ও ইরানে আশ্রয় নেয়। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ শুরু হলে শিবিরগুলোতে শরণার্থী সংখ্যা বেড়ে যায়।

ইউএনএইচসিআর জানায়, তারা আফগান সীমান্তবর্তী কুরাম ও বাজাউর শরণার্থী শিবির দুটি বন্ধ করতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে।

তারা জানান, সীমান্ত এলাকার এসব শরণার্থীদের সঠিকভাবে পুনর্বাসন করা সম্ভব নয় কেননা  সেখানে এখনও সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এর আগেও সীমান্ত এলাকায় বেশ কয়েকটি শরনার্থী শিবির বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, এই সাপ্তাহের শুরুর দিকে নিরাপত্তজনিত কারণে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে শরনার্থী শিবির সরিয়ে নেয়া হয়েছে।