ডিশ ওয়াশার ভারতীয় এখন কোটিপতি
কৃষ্ণান অনাবাসী এক হতদরিদ্র ভারতীয়। অর্থের অভাবে পড়াশুনা করতে পারেননি। জীবিকার জন্য থালাবাসন পরিষ্কার করতে হয়েছে। তিনিই এখন কানাডায় একটি পুরাতন খনি শহর ক্রয় করে আলোড়ন সৃষ্টি করেছেন।
১৯৬৩ সালের কথা। ভারতের তামিলনাড়– রাজ্যে কৃষ্ণান সুথানথিরান তখন মেধাবী ছাত্র। অর্থাভাবে তার পড়াশুনা থেমে যায়। পরিবারের আয়ের উৎস ছিল তার বাবার একটি মুদি দোকান। খুব কষ্টে দিনাতিপাত করত তাদের পরিবার। লেখাপড়া করতে না পারায় বন্ধুরা বিদ্রƒপ করত।
১৫ বছর বয়সে কৃষ্ণান কানাডায় চলে যান। কার্লটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং খরচ যোগানের জন্য অবসর সময়ে থালাবাসন পরিষ্কার করেন। পরে অবশ্য তিনি রিসার্চ ফেলোশিপ পান। ১৯৭০ সালে চাকুরির জন্য তিনি পাড়ি জমান আমেরিকায়।
সম্প্রতি কানাডায় ৫৭ কোটি ডলারের বিনিময়ে পুরনো একটি ভৌতিক শহর ক্রয়ের সার্মথ্য দেখিয়ে শৈশবের দারিদ্র্যের গ্লানি থেকে মুক্ত হয়েছেন। তিনি এখন আমেরিকান ভিত্তিক বেস্ট মেডিকেল কোম্পানির মালিক।
কৃষ্ণান যে কিটসল্ট এলাকাটি কিনেছেন সেটি একটি পর্যটন শহর হিসেবে গড়ে তোলার টার্গেট রয়েছে তার। আজকাল তো প্রচারণা ছাড়া কিছু হয় না, তাই প্রচারণার জন্য তিনি একটি টিভি কোম্পানিও ক্রয় করেছেন। এছাড়া সুদৃশ্য ভবন, সুইমিং পুল, সমুদ্র উপকূল ও পাহাড় উন্নয়ন, স্পাস, স্কি ও ওয়াটার স্পোর্টসের সুযোগ সুবিধা বাড়ানোর দিকেও নজর রাখবেন শহরটিকে সুরম্য এক পর্যটন শহরে পরিণত করতে লেগে গেছেন তিনি।
কৃষ্ণান তিনশ’ টাকার অভাবে এক সময় কলেজে ভর্তি হতে পারেননি। সময়ের ব্যবধানে তিনি এখন কোটি কোটি টাকার মালিক। সামাজিক জীবনে নিভৃতচারী কৃষ্ণান ৫৬ বছর বয়সেও বিয়ে করেননি।
