সাবেক ব্রিটিশ মন্ত্রী রবিন কুকের জীবনাবসান
সাবেক ব্রিটিশ মন্ত্রী রবিন কুক আর নেই। স্কটল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে পাহাড়ি অঞ্চলে হাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তার স্ত্রী গেইনরের সাথে হাটতে বের হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে কোস্টগার্ড হেলিকপ্টারে করে রেইগমোর হাসপাতাল ও ইনভারনেসে নিয়ে যাওয়া হয়।
কুকের মৃত্যুতে তার বন্ধু ও সহকর্মীরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন। টনি ব্লেয়ার বলেন, তিনি ছিলেন একজন সত্যিকারের মেধাবী নেতা।
কনসারভেটিভ নেতা মাইকেল হাওয়ার্ড বলেন, তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের রাজনৈতিক জীবনে তার অবদান অস্বীকার করা যায় না।
