২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাওয়া ১১জন পাকিস্তানির ছবি প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ

হারিয়ে যাওয়া ১১জন পাকিস্তানির ছবি প্রকাশ করেছে ভারতের পাঞ্জাব পুলিশ। এ বছর মোহালিতে ভারত-পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ চলাকালে বর্ডার পার হওয়ার পর তারা নিরুদ্দেশ হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এ বছরের ৫ মার্চ প্রথম টেস্ট ম্যাচ দেখার উদ্দেশ্যে বৈধভাবে ২৭৫৪ জন পাকিস্তানি ওগাহ বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে। শনিবার এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানায়, প্রথম টেস্ট ম্যাচ দেখার জন্য বৈধ ভিসা নিয়ে পাকিস্তানিরা ভারতে প্রবেশ করে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা তাদের দেশে ফিরে যায়নি এবং তারা ভারতে হারিয়ে যায়।

উল্লেখ্য যে, অমৃতসর পুলিশ ৩১ মার্চ ১১জন পাকিস্তানি নিরুদ্দেশ দেখিয়ে বিদেশী নাগরিক আইনের ১৪ ধারা অনুযায়ী একটি কেস করে।