২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত জরিপে বব ডিলনের ‘লাইক অ্যা রোলিং স্টোন’ সেরা গান নির্বাচিত

পৃথিবী বদলে দিয়েছে এমন গান, চলচ্চিত্র, টিভি শো ও বই অনেকই আছে। আর শুক্রবার একটি জনমত জরিপে পৃথিবী বদলে দেয়া ১০০টি গান, চলচ্চিত্র, টিভি শো ও বই নির্বাচিত করা হয়েছে। গীতিকার, সুরকার, অভিনেতা ও সঙ্গীত শিল্প বিশেষজ্ঞদের ভোটে বব ডিলনের ‘লাইক অ্যা রোলিং স্টোন’ গানটি শীর্ষস্থান অর্জন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 11:58 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আনকাট ম্যাগাজিনের জনমত জরিপে দেখা গেছে, ১৯৬৫ সালে ডিলনের গাওয়া ‘লাইক অ্যা রোলিং স্টোন’ গানটি প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এলভিস প্রিসলির ‘হার্টব্রেক হোটেল’ গানটি।

পল ম্যাককার্টনি, নোয়েল গ্যালাঘার, রবার্ট ডাউনি জুনিয়র ও রোলিং স্টোন কিথ রিচার্ডস ও লু রিডের মত নামীদামী ব্যক্তিত্ত্ব জনমত জরিপে অংশ নিয়েছেন।

বিটলস’র ‘সি লাভস ইউ’ তৃতীয় স্থানে ও রোলিং স্টোনের ‘স্যাটিশফ্যাকশন’ গানটি চতুর্থ স্থানে রয়েছে।

স্ট্যানলি কাবরিকের ‘অ্যা ক্লকওয়ার্ক অরেঞ্জ’ শক্তিশালী চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এটি পেয়েছে পঞ্চম স্থান। ‘দ্যা গডফাদার’ এবং ‘দ্যা গডফাদার ২’ চলচ্চিত্র দু’টি ষষ্ঠ স্থান দখল করেছে।

‘দ্যা প্রিজনার’ সেরা টিভি সিরিয়াল হিসেবে সম্মিলিত তালিকায় দশম স্থান অধিকার করেছে। আর জ্যাক কেরুয়াকের ‘অন দ্য রোড’ ১৯তম স্থান দখল করে সেরা বই নির্বাচিত হয়েছে।