মিয়াদাদের ছেলের বিবাহত্তোর সম্বর্ধনা অনুষ্ঠানে যাননি মোশাররফ
পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদের ছেলের বিবাহত্তোর সম্বর্ধনার পার্টিতে হাজার দুয়েক আমন্ত্রিত অতিথি আসলেও আসেননি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ। সম্প্রতি মিয়াদাদ পুত্র জুনাইদ মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রহিমের মেয়ে মাহরুখকে বিয়ে করেন।
জহির আব্বাস, মঈন খান, ওয়াসিম বারি, রশিদ খানের মত সাবেক ক্রিকেটার ও স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গির খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানে যোগ দেননি অনুষ্ঠানের হেভিওয়েট অতিথি প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এবং প্রধানমন্ত্রী শওকত আজিজ।
অনুষ্ঠান উপলক্ষ্যে করাচির পাঁচতারা হোটেলটির চার পাশে কঠোর নিরাপত্তা নেয়া হয়।
বিশাল হলে কোনও ক্যামেরাম্যান কিংবা রিপোর্টারদের ঢুকতে দেয়া হয়নি। অনুষ্ঠান উপলক্ষ্যে সংযোজন করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা ও ভয়েস রেকর্ডার।
অতিথিদের আপ্যায়নে চাইনিজ, কনটিনেন্টাল এবং পাকিস্তানি খাবারের ব্যাবস্থা করা হয়। অনুষ্ঠানে যোগ দেয়া বেশিরভাগ অতিথিই পাকিস্তানি। পাকিস্তান ক্রিকেটের বড়ে মিয়া নিজে দাঁড়িয়ে থেকে অতিথিেিদর স্বাগত জানান।
দাউদ ইব্রাহিম করাচিতে রয়েছেন ভারতের এ ধরনের অভিযোগের কারণেই প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজের অনুষ্ঠানে যোগ না দেয়ার কারণ হতে পারে।
ভারতের অভিযোগ, মোস্ট ওয়ান্টেড দাউদ করাচিতে লুকিয়ে রয়েছে।
