ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় একজনের মৃত্যুদন্ড
ভারতের সুপ্রিম কোর্ট ২০০১ সালে সেদেশের পার্লামেন্টে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন। ওই হামলার কারণে এবং ‘দেশের বিরুদ্ধে যুদ্ধ সংগঠনের দায়ে’ মোহাম্মদ আফজালকে মৃত্যুদন্ড দেয়া হয়।
তবে মৃত্যুদন্ড প্রাপ্ত অপর ব্যক্তি শওকত হোসেনের দন্ডাদেশ শিথিল করে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
২০০১ সালে পাঁচ বন্দুকধারী পার্লামেন্টে হামলা চালিয়ে নয় জনকে গুলি করে হত্যা করে।
এরপর হামলাকারীরাও নিহত হয়।
