ইরাক থেকে দ্রুত সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিলেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ইরাক মিশন শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা সেখানে অবস্থান করবে। বুধবার ইরাকে বোমা বিস্ফোরণে ১৪ মার্কিন মেরিন সেনা ও এক দোভাষী নিহত হওয়ার পর বুশ এ কথা বলেন।
টেক্সাসে বুধবার এক ভাষণে বুশ বলেন, আমরা এখনও যুদ্ধেই রয়েছি। আমরা নির্মম ও বর্বর এক শত্র“র মোকাবিলা করছি। আমরা যদি ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেই, তাহলে শত্র“রা কৌশল পরিবর্তন করে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে।
বুশ বলেন, শত্র“রা চায়, আমরা ইরাক থেকে সেনা প্রত্যাহার করি। তবে তাদের চাওয়া পূরণ হবে না। তারা মার্কিন শক্তি ও চরিত্র সম্পর্কে অবগত নয়। তার ভাষায়, ইরাকে নিহত মার্কিন সেনাদের প্রতি সম্মান জানানোর সবোৎকৃষ্ট পন্থা হল, ইরাকে মার্কিন মিশন সফল করা।
বুধবারের বোমা বিস্ফোরণটি ঘটে উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাদিসা শহরে। টহলরত একটি মার্কিন সামরিক যানের কাছে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। সোমবারও একই এলাকায় অপর একটি বোমা বিস্ফোরণে সাত মার্কিন মেরিন সেনা প্রাণ হারায়।
এই প্রাণহানির ফলে ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন মেরিন সেনার প্রাণহানির সংখ্যা ১৮১৪-তে গিয়ে পৌঁছাল। এছাড়া এ সময়ে কমপক্ষে ১৩ হাজার মার্কিন সেনা আহত হয়েছে।
তবে অনেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, ইরাকে মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনায় মার্কিন জনসাধারণের মধ্যে যে জনমত তৈরী হবে তা নিয়ে নিয়ে তারা চিন্তিত। তাদের ভাষায়, আমেরিকায় যদি আমরা হেরে যাই, তাহলে ইরাক যুদ্ধেও আমরা হেরে যাব।
