বিদেশী নতুন কোনও টিভি চ্যানেলকে ঢুকতে দিবেনা চীন
বিদেশী মালিকাধীন নতুন কোনও টিভি চ্যানেলের সম্প্রচার চীনে বন্ধ করে দেয়া হবে। বিদেশী স্যাটলাইট টিভি স্টেশনগুলোকে চীনের মাটিতে পুনরায় অনুষ্ঠান সম্প্রচারের কোন অধিকার দেয়া হবে না। চীনের টেলিভিশন ও চলচ্চিত্র নিয়ন্ত্রণ সংস্থা জাতীয় মিডিয়ার ক্ষেত্রে নতুন নিয়মের উল্লেখ করে এ বিধি নিষেধ আরোপ করে বলে বার্তা সংস্থা জানায়।
চীনের নিজস্ব মিডিয়া শিল্পকে রক্ষা ও ক্ষতিকর টিভি অনুষ্ঠানগুলোর সম্প্রচার নিয়ন্ত্রণ করতে নতুন নিয়ম আরোপ করেছে চীন।
চীনে বিদেশী টিভি সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন, ভিয়াকমের এমটিভি ও ফিনিক্স স্যাটেলাইট টেলিভিশন। বিবিসি ও সিএনএন- এর কার্যক্রমও চীনে নিয়ন্ত্রিতভাবে চালু রয়েছে।
