পৃথিবীতে ফেরার সবুজ সঙ্কেতের অপেক্ষায় ডিসকভারি
সোমবারে মহাশূন্যে প্রেরিত মহাকাশ যান ডিসকভারির পৃথিবীতে ফেরত আসার যে কথা রয়েছে, তাকে ঘিরে অনিশ্চয়তা বুধবার পর্যন্ত কাটেনি। বুধবার প্রেরিত মেরামতকারী মহাকাশবিদ ডিসকভারির বাহ্যিক যান্ত্রিক ত্র“টি প্রথমবারের মত বুধবার মেরামত করলেও নাসার পক্ষ থেকে পৃথিবীতে ফেরার সবুজ সঙ্কেত দেয়া হয়নি।
নাসা কর্মকর্তারা জানিয়েছেন, ডিসকভারির নিুভাগের জানালার কাছে দেখা দেয়া ত্র“টি বুধবার মেরামত করার পরেও মহাকাশ প্রকৌশলীদের শঙ্কার অবসান হয়নি। তাদের ভাষায়, পৃথিবীতে প্রবেশের মুহূর্তে ও মাটিতে নামার সময় ত্র“টি বাঁধা হয়ে দাঁড়াবে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত হতে চাইছেন।
তবে শাটল প্রোগ্রাম ডেপুটি ম্যানেজার ওয়েন হেল জানিয়েছেন, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি জানান, পৃথিবীতে নিরাপদে ডিসকভারির অবতরণ করতে আর কোন সহায়তার প্রয়োজন হবে কিনা সে বিষয়টি প্রকৌশলীরা নিশ্চিত হতে চাইছেন।
