২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌরিতানিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বিদ্রোহী সেনাবাহিনীর দখলে, রাষ্ট্রপতি সৌদি আরবে

মৌরিতানিয়ার সেনাবাহিনী রাজধানী নোয়াকচোটে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশন ঘেরাও করে রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

রাজধানীর সড়কগুলোতে সেনাসমাবেশ ঘটানো হয়েছে এবং সেনাবাহিনী প্রধান সড়কটি অবরোধ করে রেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মাওয়িয়া উল্ড সিদ আহম্মেদ তাইয়া বাদশাহ ফাহদের জানাজায় যোগদানের উদ্দেশ্যে বর্তমানে সৌদে আরবে রয়েছেন।

এর আগে ২০০৩ সালের জুনেও বিদ্রোহী সেনারা তাইয়ার অপসারণ ঘটিয়েছিল। পরে আবার রাষ্ট্রপতির অনুগত বাহিনী পুনরায় ক্ষমতা দখলে সক্ষম হয়। সরকার তরফ থেকে জানা যায়, বিদ্রোহীদের আরও দুইটি পদক্ষেপ ২০০৪ সালে ব্যর্থ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী এক সাধারণ নাগরিক জানায়, সেনাবাহিনী রাস্তায় অবস্থান নিয়েছে। সেনারা রাষ্ট্রপতির বাসভবনের সব রাস্তা ও শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে।