২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ১৪ মেরিন সেনা নিহত

ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ১৪ মেরিন সেনা ও তাদের দোভাষী নিহত হয়েছে বলে ইরাকি নিয়োজিত মার্কিন সেনাবাহিনী সূত্র জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

গত ২০০৩ সালের আক্রমণের পর মার্কিন সেনাবাহিনীর ওপর এটিই সবচেয়ে গুরুতর আক্রমণ।

হাদিথা শহরের কাছে ঠিক একই স্থানে গত সোমবারও একটি বোমা হামলার ঘটনা ঘটে এবং সে ঘটনায় ছয় মেরিন সেনা নিহত হয়। সিরিয়ান সীমান্তের কাছের ওই শহরটিতে মার্কিন বাহিনীর ওপর প্রায়ই আক্রমণ হয়ে থাকে।