২০১০ সাল নাগাদ বেইজিং এর জনসংখ্যা দেড় কোটি অতিক্রম করবে
বেইজিং এর মোট জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১০ সাল নাগাদ ১ কোটি ৫৫ লাখ হবে বলে আশা করা হচ্ছে।
বেইজিং ভিত্তিক একটি গবেষনা প্রতিষ্ঠান এই জনমিতিক পরিসংখ্যান প্রকাশ করে। তারা আরও জানায় ২০২৫ সালে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৭০ লাখ হবে এবং ২০৪৫ সালে এর সাথে আরও ৬০ লক্ষ বয়স্ক জনসাধারন যুক্ত হবে।
বেজিং শহরে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখ লোক মাইগ্রেন্ট হয়ে এসেছে। এদের মধ্যে ৮০ ভাগ লোকই পাইকারী, খুচরা , কেটারিং, প্রস্তুতকরন, নির্মাণ শিল্প এবং চাকরী পেশায় জড়িত।
