২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খনিতে গ্যাস নিঃসরণে নিহত ২৫

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশে মঙ্গলবার রাতে এক খনিতে গ্যাস নিঃসরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের সূত্র বুধবার এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হেনান প্রদেশের ওয়েনশু শহরের সিনফা কয়লা খনিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় গ্যাস নিঃসরনে কমপক্ষে ২৫ জন খনি শ্রমিক নিহত হয়েছে।

গ্যাস নিঃসরণের সময় ৪৩ জন শ্রমিক খনিতে কাজ করছিল। তাদের মধ্যে ১৭ জন অক্ষত রয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।