২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সহায়তায় নতুন বিমান বন্দর তৈরি করবে ইরাক

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে ইরানের সহায়তায় আন্তর্জাতিক মানের বিমান বন্দর নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে বাগদাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এ ব্যাপারে ইরাকের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, স্বল্প-সুদে প্রতিবেশী ইরানের কাছ থেকে অর্থ ঋণ নেয়ার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ।

পরিবহন মন্ত্রী সালাম মালিকি বলেন, বাগদাদের আইন-শৃঙ্খলার পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে, তাহলে নাজাফে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সরিয়ে নেয়া হবে। ইরানের কাছ থেকে স্বল্প সুদে ঋণ নেয়া হবে। চার মাসের মধ্যে বিমান বন্দরটি চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে তিনি জানান।

বিমান বন্দর নির্মানে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২০ মিলিয়ন থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার। নাজাফ রাজধানী বাগদাদের ৯০ মাইল দক্ষিণে অবস্থিত।

মালিকি আরও জানান, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় নিরাপত্তার কারণে ইরাক বেশ কিছু বিমান ইরানে পাঠিয়ে দিয়েছিল। বিমান বন্দরটি সফলভাবে নির্মাণের পর সেগুলো ফেরত আনার ব্যাপারেও প্রক্রিয়া শুরু হবে।