২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার প্রশ্নে ইসলামাবাদ থেকে এক লাখ আফগান শরণার্থী সরিয়ে নেবে পাকিস্তান

পাকিস্তান নিরাপত্তার কারণে রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি থেকে প্রায় এক লাখ আফগান শরণার্থীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 10:26 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, যে সব শরর্ণাথী স্বেচ্ছায় স্বদেশ ভূমিতে ফিরে যেতে চায় তাদের  আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিংবা পাকিস্তানের বিভিন্ন ক্যাম্পে তাদের স্থানান্তরিত করা হবে।

মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধের সময় পাকিস্তানে কমপক্ষে ৩০ লাখ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছিল। আফগানিস্তানে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটলে এবং নিরাপত্তা বাড়লে অনেক শরণার্থী নিজ ঘরে ফিরে যায়। কিন্ত এখনও লাখ লাখ শরণার্থী পাকিস্তানের বিভিন্ন শিবির থেকে স্বদেশে ফিরে যাবার ব্যাপারে দ্বিধা--দ্বন্ধে ভুগছে।

ইসলামাবাদের শরর্ণাথী ক্যাম্পেই কমপক্ষে ২৫ হাজার আফগান অবস্থান করে। এছাড়া রাজধানীর আশেপাশে এবং রাওয়ালপিন্ডিতে এদের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে যাবে। নিরাপত্তার কারণেই ক্যাম্পগুলো বন্ধ করে দিতে চাইছে পাকিস্তান।

স্বরাষ্ট্র মন্ত্রী আফতাব আহমদ খান শেরপাও- এর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় আফগান শরণার্থীদের স্থানান্তর দ্রুত কার্যকর করার সিদ্বান্ত নেয়া হয়। এর আগে মন্ত্রিপরিষদের এক সভায় শরণার্থীদের স্বদেশ ভুমিতে ফেরত পাঠানোর সিদ্বান্ত নেয়া হয়েছিল। জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সংস্থার সহযোগিতায় আফগান শরর্ণাথীদের স্বেচ্ছায় স্বদেশ ভূমিতে স্থানান্তর করা কিংবা পাকিস্তানের বিভিন্ন ক্যাম্পে তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত হয়। সে জন্য ইউএনএইচসিআর, আফগান সরকার এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।