যুক্তরাজ্যের সাথে গোয়েন্দা সহযোগিতা জোরদার করবে পাকিস্তান
লন্ডনে বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করতে যুক্তরাজ্যকে সব ধরনের গোয়েন্দা সহায়তা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে পাকিস্তান।
তবে বোমা হামলাকারীদের পাকিস্তান সফর ও পরে হামলার ঘটনা নিয়ে যে মন্তব্য করা হয়েছে তার বিরোধিতা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শওকত আজিজ ।
দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লন্ডন বোমা হামলাকারীরা পাকিস্তান সফরে আসতেই পারে। কারণ পাকিস্তান ভ্রমণে আসা একটি সহজ ব্যাপার। তিনি বলেন, পাকিস্তান সফর এবং পরে বোমা হামলার সাথে কোন ধরনের যোগসূত্র নেই।
বোমা হামলাকারীদের একজন পাকিস্তানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান সফর করা সংক্রান্ত ব্রিটেনের অভিযোগের পর দেশটি’র মাদ্রসা থেকে বিদেশী শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে।
