২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরেন্টোতে এয়ার ফ্রান্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আহত ৪৩

কানাডার টরেন্টোতে মঙ্গলবার এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থকে ছিটকে কাছের সঙ্কীর্ণ উপত্যকায় গিয়ে পড়ে এবং পরবর্তীতে আগুন ধরে যায়। তবে যাত্রীদের সবাই নিরাপদে রয়েছে বলে বিমান বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আগত এয়ার ফ্রান্সের ফ্লাইট ৩৫৮ যাত্রীবাহী বিমানটি টরেন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ২০০ মিটার দূরে গিয়ে এক সঙ্কীর্ণ উপত্যকায় গিয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪ টায় দুর্ঘটনাটি ঘটে।

বিমান যাত্রী অলিভার ডিউবোয়িস সাংবাদিকদের বলেন, আমরা মনে করেছিলাম বিমানটি বিস্ফোরিত হয়ে উড়ে যাবে।

ইমার্জেন্সি টিম দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। বিমানটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যাবার আগেই উদ্ধারকর্মীরা বিমান যাত্রী ও ক্রুদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় বলে গ্রেটার টরেন্টো এয়ারপোর্ট অথরিটি’র ভাইস প্রেসিডেন্ট স্টিভ শ’ সংবাদ সম্মেলনে জানান।

ওই কর্মকর্তাটি জানান, বিমানটিতে ওই সময় ২৯৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল। তাদের মধ্যে ৪৩ জন সামান্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।