২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের শান্তি প্রক্রিয়া অব্যহত রাখতে দূত পাঠিয়েছেন বুশ

প্রেসিডেন্ট বুশ সাবেক বিদ্রোহী নেতা জন গারাং- এর মৃত্যুর ফলে সুদানের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে সেখানে দু’জন দূত পাঠিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 12:11 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারি সচিব কনি নিউম্যান এবং সুদান বিষয়ক বিশেষ মার্কিন দূত রজার উইন্টার সোমবার আলোচনার জন্য সুদানের উদ্দেশ্যে রওয়ানা দেন। স্টেট ডিপার্টমেন্টের একজন মূখপাত্র জানান, তারা সুদানের রাজধানী খার্তুম ও দক্ষিণ সুদান সফর করবেন। শনিবার সুদানের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট গারাংয়ের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে খার্তুমে দাঙ্গায় অন্তত ২০ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে কার্ফিউ জারি করা হয়। গত জানুয়ারিতে দেশটির ২১ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন।