২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানের কারণে পেট মোটা হয়ে যেতে পারে

জনসন্মুখে ধুমপানের ফলে কিশোরদের হজম সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। এতে করে পেট মোটা হয়ে যেতে পারে। যা থেকে হৃদ সমস্যা, স্ট্রোক এমনকি বহুমূত্র সমস্যাও দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এছাড়াও কোমর ছড়িয়ে পড়া, উচ্চ রক্তচাপ, রক্তে স্থুলতার মাত্রা বেড়ে যাওয়া, শুদ্ধ কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়া, ইনসুলিন ধারন ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাও দেখা যেতে পারে। এতে করে শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না। গবেষকরা বলছেন, কিশোরদের এ ধরণের সমস্যার বিষয়ে গবেষণা এই প্রথম। সোমবার অনলাইন ভিত্তিক আমেরিকান হার্ট এসোসিয়েশন সাময়ীকিতে এমন তথ্য দেওয়া হয়েছে। গবেষকরা খুঁজে বের করেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী ছয় শতাংশ কিশোরদের জনসন্মুখে ধুমপান থেকে হজমের সমস্যা দেখা দেয়। এর মধ্যে নিভৃতে ধুমপানের ফলে এক শতাংশ, প্রত্যক্ষ ধুমপানের ফলে পাঁচ শতাংশ এবং নয় শতাংশ ধুমপায়ীর এ ধরনের সমস্যা দেখা দেয়। যেসব কিশোররা মোটা বা যাদের মোটা হওয়ার লক্ষন রয়েছে, তাদের মাঝে ধুমপানের প্রভাব লক্ষনীয়। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই হাজার দুইশ’ ৭৩ জন ধূমপায়ী ও অধূমপায়ী কিশোরের শরীরের নিকোটিনের মাত্রা পরীক্ষা করা  দেখা গেছে অধূমপায়ীদের শরীরেও কটিনাইন বা শরীরে নিকোটিনের উপাদান পাওয়া গেছে। এ থেকে বোঝা যায়, তারা প্রত্যক্ষ ধুমপানের শিকার।