২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে টর্নেডোতে ২০ জন নিহত

চীনের পূর্বাঞ্চলে এক ভয়াবহ টর্নেডোতে কমপক্ষে ২০ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। সোমবার চীনের সরকারি সূত্রে একথা বলা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রোববার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে শরিবারের আনহুই প্রদেশে টর্নেডোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখানো হয়েছে। রাস্তায় গাড়ি উল্টে পড়ে রয়েছে। গাছপালা ও শিল্প কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

আনহুই প্রদেশের লিংবিতে একটি কারখানার ছাদ ধসে পড়লে ১৫ জন মারা যায় । এছাড়া নানজিং প্রদেশে ৫ জন মারা যাওয়ার খবর সরকার নিশ্চিত করেছে।