২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস বিষয়ে মালয়েশিয়ানরা অজ্ঞ : জরিপ

এইচআইভি এইডস কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ে তা নিয়ে মালয়েশিয়ার নাগরিকরা এখনো উদ্বেগজনক হারে অজ্ঞ। রোববার প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, জরিপে অংশ নেয়া শতকরা ৪০ ভাগ লোকই মনে করেন মালয়েশিয়ার সুন্দরী মহিলাদের এইডস হয় না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

জরিপে বলা হয়, মশার কামড়ের মাধ্যমে যে মহামারী এইডস ছড়িয়ে পড়তে পারে শতকরা ৬০ ভাগ লোক তা বিশ্বাস করে না। আর শতকরা ৪০ ভাগ লোক জানায়, স্বাস্থ্যবান ও সুন্দরী মহিলাদের কখনোই এইডস হয় না। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক লক্ষ্মরাজ রামপাল এইডস নিয়ে ১৮ হাজার আটশ পাঁচজনের ওপর জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের বয়স ১৫ থেকে বেশি।

লক্ষ্মরাজ রামপাল বলেন, আমরা জরিপের মাধ্যমে মূলত লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। তবে আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে এইডস নিয়ে এখনো তেমন সচেতনতা সৃষ্টি হয়নি।

জরিপে বলা হয়, ব্রেস্ট ফ্রিডিংয়ের মাধ্যমে যে এইডস ছড়াতে পারে তা শতকরা ৪৮ ভাগ লোক জানে না। অপরদিকে ৫৬ভাগ লোক জানায়, খাবার ভাগাভাগি করে খেলে এইডস ছড়িয়ে পড়তে পারে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সেদেশে ৬১ হাজার ৪৮৬ জন এইচআইভি ভাইরাস বহন করছে। এদের মধ্যে শতকরা ৭৫ ভাগই মাদকাসক্ত।

এছাড়া মুসলিম নর-নারীরা এইচআইভি/এইডসের বিরুদ্ধে বিলম্বিত পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার সরকার এইডস/এইচআইভি প্রতিরোধে বিনামূল্যে কনডম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ার কয়েকটি প্রদেশে বিয়ের আগে এইচআইভি ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।