গিনি-বিসাউয়ে কলেরায় ৫৮ জন নিহত
এ বছরের জুনের মাঝামাঝি থেকে গিনি-বিসাউয়ে শুরু হওয়া কলেরার মহামারিতে এ পর্যন্ত কমপক্ষে ৫৮ জন নিহত ও চার হাজার সংক্রমিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার এ তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজধানী বিসাউয়ের সিমাও মেন্দিজ হাসপাতালে কলেরায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৭০ জন লোক ভর্তি হচ্ছে। জুনের ১১ তারিখ থেকে এ মহামারি দেখা দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পানি ও খাবারের মাধ্যমে কলেরা ছড়াচ্ছে। সাবেক পর্তুগিজ উপনিবেশ বিজাগাস দ্বীপেও কলেরা ছড়িয়ে পড়েছে।
কলেরার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিসাউ সরকার পার্শ্ববর্তী পর্তুগালের কাছ থেকে চিকিৎসা সামগ্রী ও চীনের কাছ থেকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা পেয়েছে।
