২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলমান কমিউনিটি নেতাদের সাথে বৈঠক করবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

লন্ডনে দু’দফা বোমা হামলার পর পরিস্থিতি অনকূলে আনতে ব্রিট্রিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী চার্লস ক্লার্কের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা নিয়ে গ্রীষ্মের শেষদিকে মুসলমান নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের মুখপাত্র আরও বলেন, লন্ডনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলমান সম্প্রদায়ের নেতা ও সরকার কয়েক দফা বৈঠক করবে।

হোম অফিস মিনিস্টার হাজেল ব্লিয়ারস বৈঠকগুলোতে যোগদান করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, লন্ডনের হোম অফিস মিনিস্টার বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ও সামগ্রিক বিষয়গুলো নিয়ে মুসলমান নেতাদের সাথে আলাপ আলোচনা করবেন।