২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ লটারির ১১৫ মিলিয়ন ইউরো জিতলেন আইরিশ মহিলা

আয়ার‌ল্যান্ডের এক মহিলা ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ১১৫ মিলিয়ন ইউরো মূল্যমানের লটারি জিতে বিশ্ব রেকর্ড করেছেন। আইরিশ ন্যাশনাল লটারি কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 01:54 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

কর্মকর্তারা জানান, ডোলোরিস ম্যাকনামারা নামের আইরিশ মহিলা ইউরো মিলিয়ন্স লটারির আওতায় আয়োজিত লটারিতে অংশ নেন। শুক্রবার রাতে লটারির ঘোষিত ফলাফলে তিনি ১১৫,৪৩৬,১২৬ ইউরো জিতে নিয়েছেন। তার টিকিট নম্বর ৩,১৯,২৬,৪৯ ও ৫০ এবং লাকি স্টারস নামে রয়েছে চার ও পাঁচ সংখ্যা।

লটারিতে সবচেয়ে বেশি অর্থ জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৪,০৪০,৭৪৯ ইউরো। আগেরটি পেয়েছিলেন সুইজারল্যান্ডের এক ব্যক্তি।

ম্যাকনামারা আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিমারিকের গ্যালোউইনে বসবাস করেন। ঘরে তার পাঁচটি সন্তান রয়েছে।

লটারির হওয়ার সময় ম্যাকনামারা লিমারিকের একটি বারে অবস্থান করছিলেন। ফলাফল ঘোষিত হওয়ার পর উপস্থিত সবাইকে তিনি টিকিট দেখিয়েছেন ও শ্যাম্পেইন খাইয়েছেন।

লটারি জয়ের মাধ্যমে ম্যাকনামারা আয়ারল্যান্ডের শীর্ষ ধনীদের মধ্যে ৮০তম স্থান দখল করলেন।