২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সন্তান বিক্রির অভিযোগে মা গ্রেফতার

ভারতের রাজস্তানে নিজের তিনকন্যা সন্তানকে বিক্রির অভিযোগে পুলিশ মাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এদের মধ্যে বিক্রি হয়ে যাওয়া দুটি শিশুকেও পুলিশ উদ্ধার করেছে।

রাজস্তানের পুলিশ সুপারিন্টেনডেন্ট বিকে শ্রীবাস্তব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পাঁচ সন্তানের জননী গীতা বাই এবং বিক্রি হয়ে যাওয়া দুটি শিশুকে উদ্ধার করেছে।

গীতা বাই তার স্বামী ওম প্রকাশের সাথে রাজস্তানের ভিলওয়ারার একটি কারখানায় কাজ করতেন। পরে গীতা বাইয়ের সাথে পাপ্পু ও রুপ সিংয়ের সাথে তার পরিচয় ঘটে।

তিনি আরও বলেন, গীতা বাই এর মধ্যেই তার শিশু কন্যাদের নিয়ে পাপ্পু ও রুপ সিংয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে দুই শিশু কন্যাকে তাদের কাছে বিক্রি করে দেয়।

গ্রেফতারকৃত গীতা বাই পুলিশের কাছে জানায়, পিপলাউদা গ্রামের কাছে শঙ্কর নামে এক ব্যক্তির কাছে তার ১৩ ও ১২ বছরের দুই কন্যাসন্তানকে গীতা বাই ৪০ হাজার রুপিতে বিক্রি করে দেয়। এছাড়া তার আটবছর বয়সী আরেকটি কন্যা শিশুকে ৪২ হাজার রুপির বিনিময়ে একজন অপরাধীর কাছে বিক্রি করে। ওম প্রকাশ তার স্ত্রী ও মেয়েদের কোনো হদিস না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ পরে অভিযান চালিয়ে গীতা বাই, পাপ্পু ও রুপকে গ্রেফতার করে। বিক্রি হয়ে যাওয়া আট বছর বয়সী শিশুকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।