২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের কাছে অনুমোদনের জন্য কংগ্রেসের হার্ড-ফট বিল প্রেরণ

গ্রীষ্মকালীন ছুটির আগেই কংগ্রেস প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে প্রায় তিনশ’ কোটি ডলারের জ্বালানি নীতিসংক্রান্ত হার্ড-ফট বিল পরীক্ষা করে দেখার জন্য প্রেরণ করলে শনিবার বুশ ওই বিলে স্বাক্ষর করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 10:55 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বিলে হাইওয়ে ও গণ ট্রানজিট প্রকল্প এবং সাবেক সৈনিকদের স্বাস্থ্য রক্ষা প্রকল্পের জন্য আরও এক দশমিক পাঁচ কোটি ডলার অন্তর্ভুক্ত করা হয়।

কংগ্রেসের সাথে প্রায় বছরব্যপী দ্বন্দ্ব চলার পর স্বল্প ভোটের ব্যবধানে সেন্ট্রাল আমেরিকার পাঁচ রাজ্য এবং ডোমিনিকান রিপাবলিকের সাথে মুক্ত বানিজ্য চুক্তি অনুমোদিত হয়।

কংগ্রেস বুশের কাছে আগামী বছরের বাজেটের জন্য দুটো ব্যয় সংক্রান্ত বিলও প্রেরণ করেছে। ওই বিলে কংগ্রেসের নিজস্ব ব্যয়ের পাশাপাশি অভ্যন্তরীন বিভাগ ও পরিবেশ প্রতিরক্ষা এজেন্সির ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

জ্বালানি সংক্রান্ত বিলের মধ্যে নতুন তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের জন্য খননকার্য, পারমাণবিক শক্তির পুনঃগবেষনা, খাঁটি কয়লার প্রযুক্তিগত উন্নয়নসহ শক্তির নবায়নের জন্য আগামী বছর ১৪ দশমিক পাঁচ কোটিরও বেশি কর প্রত্যাহার করার কথা বলা হয়েছে। গ্যাসেলিন বিশুদ্ধকরণ করার বিষয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সন্ত্রাস বিরোধী আইন আরও কার্যকর করা, স্টেম সেল গবেষণা, বন্দুকের সীমিত ব্যবহার, পেনশন সংস্কার, অভিবাসী পরিবর্তন, আলাস্কায় তেল কূপ খনন, গৃহায়ন কর ও নীতির ওপরও কংগ্রেস জোর দেয়। শুক্রবার সিনেট সন্ত্রাস বিরোধী প্যাট্রিয়ট চুক্তি অনুমোদন করে। ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও বিলে তেমন কোন পরিবর্তন করা হয়নি।