২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় দুই ব্রিটিশ নিরাপত্তাকর্মী নিহত

ইরাকের বসরা নগরীর ব্রিটিশ দূতাবাসের সামনে শনিবার বোমা হামলায় দুই ব্রিটিশ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ব্রিটিশ সেনাবাহিনী ঘটনার সত্যতা স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিহত ওই দুই নিরাপত্তা প্রহরী কন্ট্রোল রিস্কস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, তাদের প্রায় ৫০০ সদস্য ইরাকে কাজ করছে।

ইরাকি পুলিশ জানিয়েছে, শনিবার সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে। গেরিলারা ওই দূতাবাস লক্ষ্য করে পরপর দু’টি হামলা চালায়। পুলিশ জানিয়েছে, বোমাগুলো হাতে তৈরী। এ ঘটনায় আরও দুই ইরাকি শিশু আহত হয়েছে।

ইরাকে বর্তমানে ৮,৫০০ ব্রিটিশ সৈন্য কাজ করছে। বসরায় ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান অফিস এবং এখানে ব্রিটেনের একটি দূতাবাসও রয়েছে।