ফ্রান্সের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ রানী মাতা এলিজাবেথের পোশাক প্রদর্শনী
ফ্রান্সের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশের নিদর্শনস্বরূপ রানী মাতা এলিজাবেথের ১৯৩৮ সালের ফ্রান্স সফরের গাউনগুলো নিয়ে বাকিংহাম রাজপ্রাসাদে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গ্রীষ্মে জনগণের জন্য উন্মেচিত বাকিংহাম প্রাসাদের বল সুপার রুমে আয়োজিত প্রদর্শনীর রাজকীয় গাউনগুলো রাজা জর্জ ষষ্ঠের শাসনামলে দ্বিতীয় রানী এলিজাবেথের মা ১৯৩৮ সালে অ্যাঙ্গলো-ফ্রেঞ্চ সম্প্রীতির উদ্দেশ্যে ফ্রান্সে গেলে পরেছিলেন। ঘিয়ে রঙা লেসওয়ালা চমৎকার এই গাউনগুলোর মালিক হতে যে কারও লোভ জাগতে পারে।
ফ্রান্সের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশের নিদর্শনস্বরূপ এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৯৩৮ সালে চারদিনের ফ্রান্স সফরে রানী হাতে সেলাইকৃত অপূর্ব এ গাউনগুলো পরেছিলেন।
চমৎকার কারুকাজ করা ঢিলেঢোলা গাউনগুলো ১৯৩০ সালের আটসাট পোশাকের ফ্যাশন থেকে বেরিয়ে নতুন স্টাইল চালু করে।
