২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসহ্য গরমে ভিয়েনার যাদুঘরে নগ্ন প্রদর্শনী

গরমের মাত্রাটা অসহনীয় হয়ে উঠলেই মনে হয়, যদি এক রাশ বরফের মধ্যে বসে থাকতে পারতাম, তাহলে বোধহয় প্রাণটা জুড়াতো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মনের ইচ্ছের খবর টের পেয়েই ভিয়েনায় শীতল জাদুঘরে নগ্ন প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে সুইমিং কস্টিউম, এমনকি জন্ম দিনের পোষাক পরেই প্রবেশ করেছে অনেকেই। আসলে ভিয়েনায় এবার গরমের মাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট। গরমে কিছুটা আরামের রেশ দিতেই ভিয়েনার লিওপোল্ড জাদুঘরে এমন অফার দেয়া হয়েছে। ওই জাদুঘরে শুক্রবার প্রবেশ মূল্য ছাড়াই সুইমিং কস্টিউম ও নগ্ন হয়ে প্রবেশ করতে দেয়া হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, প্রায় শ’ তিনেক মহিলা ও পুরুষ বিকিনি অথবা স্নান পোশাক আর ১০ জন জন্মদিনের পোশাক পরেই প্রদর্শনীতে অংশ নেন।

জাদুঘরের পরিবেশকে আন্দদায়ক উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি কারও মাঝে কোন নেতিবাচক প্রভাব ফেলেনি।