২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরজগতের দশম গ্রহ আবিষ্কার

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা সৌরজগতে দশম গ্রহ চিহ্নিত করতে পেরেছেন বলে ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:32 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

১৮৪৬ সালে নেপচুন গ্রহ আবিষ্কারের পর এই প্রথম বারের মত সৌরজগতে বড় ধরনের আবিষ্কার অর্জিত হল। ২০০৩ সালের ২১ অক্টোবর বিজ্ঞানীরা এর অস্তিত্ত্ব সম্পর্কে অবগত হলেও এতদিনে তা নিশ্চিত করলেন। তখন বিজ্ঞানীরা বুঝতে পারেনটি যে এটি সূর্যের কক্ষপথে একই ভাবে ঘুরছে। এটি বুঝতে পারেন ২০০৫ সালের ৮ জানুয়ারিতে।

স্পিটজার স্পেস টেলিস্কোপ তাপের ক্ষেত্রে অতিসংবেদনশীল বলে এটি তখন গ্রহটিকে চিহ্নিত করতে পারেনি বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন।

গ্রহের আবিষ্কারকরা হলেন হাওয়াই জেমিনি ওভজারভেটরির চাদ ট্রুজিলো, ক্যালটেকের মাইকেল ব্রাউন ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডেভিড রবিনউইত্স।

পাথর আর বরফময় নতুন এই গ্রহটি প্লুটোর চেয়ে একটু বড়। নাম দেয়া হয়েছে ‘২০০৩ ইউবি ৩১৩’।

এটি সৌরজগতের কক্ষপথ থেকে প্লুটোর চেয়ে দ্বিগুন দূরত্বে অবস্থিত। ( আর পৃথিবীর ও সূর্যের মধ্যে যে দূরত্ব এর দূরত্ব তার চেয়েও ৯৭গুন বেশি)।

আবিষ্কার সম্পর্কে ডেভিড রবিনউইত্স বলেন, এটি একটি স্মরণীয় দিন ও বছর। ২০০৩ ইউবি ৩১৩ সম্ভবত প্লুটোর চেয়ে বড়। এটি প্লুটোর চেয়ে অস্পষ্ট ও প্রায় তিনগুন বেশি দূরে অবস্থিত।

তিনি আরও বলেন, তবে এটিকে যদি সূর্য ও প্লুটোর মধ্যবর্তী দূরত্বের মধ্যে আনা যেত, তাহলে এটিকে খুব স্পষ্ট মনে হত। আজ পৃথিবী জানল প্লুটো অন্যরকম কোন গ্রহ নয়। আরো অনেক প্লুটো রয়েছে। কিন্তু সৌরজগতে তাদের অবস্থান বেশি দূরে হওয়ার কারণে খুঁজে পাওয়া কঠিন।

পালোমার ওভজারভেটরি’র স্যামুয়েল ওসচিন টেলিস্কোপ ও মৌনা কি’র জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করে এটি খুঁজে বের করা হয়েছে।

চাদ ট্রুজিলো বলেন, বড় ধরনের আবিষ্কারের অংশ হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। জেমিনি ওভজারভেটরিতে আমরা যে চিত্র ধারণ করেছিলাম, তার ফলে ২০০৩ ইউবি ৩১৩-এর উপরিভাগ আমাদের কাছে প্লুটোর মতই মনে হয়েছে।