বিদেশী মাদ্রাসা শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়তে হবে: পারভেজ মোশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ শুক্রবার বলেছেন, দেশের বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত সমস্ত বিদেশী ছাত্রছাত্রীদের দেশ ত্যাগ করতে হবে।
পাকিস্তানের মাদ্রাসাগুলোতে বর্তমানে প্রায় ১৪০০ বিদেশী শিক্ষাথী রয়েছে।
লন্ডনে বোমা হামলার ঘটনার পর পাকিস্তানের মাদ্রাসাগুলোর উপর আন্তর্জাতিক মহলের দৃষ্টি পড়ে। ধারণা করা হয় পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসার এসব বিদেশী শিক্ষার্থীরা আর্ন্তজাতিক সন্ত্রাসী চক্রের সাথে জড়িত এবং লন্ডনসহ অন্যান্য স্থানে হামলার সাথে তাদের সম্পর্ক রয়েছে।
এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়রে হামলার পর মাদ্রাসা শিক্ষার্থীদের উপর কড়াকড়ি আরোপ করা হয়।
পাকিস্তানের মাদ্রসার বিদেশী শিক্ষার্থী যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরও এ নির্দেশ মানতে হবে।
জেনারেল পারভেজ মোশাররফ সাংবাদিকদের বলেন, কোন মাদ্রাসা এ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে লণ্ডনে বোমা হামলার দু’টি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
