২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলায় সন্দেহভাজনের বাড়ি তল্লাশীতে রোবট ব্যবহার

ব্রিটেনের পাতাল রেল স্টেশনে বোমা হামলার সাথে জড়িত সন্দেহভাজন এক জনের ফ্লাটে অনুসন্ধানের কাজে পুলিশ রোবট ব্যবহার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 04:33 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তবে সন্দেহভাজন হামলাকারীর প্রতিবেশিরা বলছেন তাদের প্রতিবেশি খুব ভাল লোক।

প্রতিবেশিরা জানান, পুলিশ কর্তৃক প্রকাশিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পরা লন্ডনের সেফার্ড’স বুশ রেল স্টেশনে হামমলাকারী সন্দেহভাজন ব্যক্তির ছবিটি তারা চিনতে পেরেছেন।

পুলিশ জানায়, হামলার সাথে জড়িত সন্দেহে তিনজন মহিলাকে বুধবার নীচতলার ওই ফ্লাট থেকে আটক করেছে কিন্তু সন্দেহভাজনকে খুঁজে পায়নি তারা। বৃস্পতিবার ওই ফ্লাটে দ্বিতীয় দফা তল্লাশি চালায় পুলিশ এসময় পাশ্ববর্তী একটি রাস্তা বন্ধ করে দেয়।

ফ্লাটটি থেকে স্টকওয়েল পাতাল রেল স্টেশনের দূরত্ব ২০০ মিটার ।

প্রতিবেশিরা জানান, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ সন্দেহভাজন ফ্লাটটির চারিদিক ঘিরে ফেলে এবং ফ্লাটটি পর্যবেক্ষণের জন্য একটি রিমোট কন্টোল রোবট পাঠায় ।

প্রতিবেশি একজন বলেন, রোবট ব্যবহারকারি পুলিশ কর্মকর্তাদের কথোপকথন আমরা শুনেছি। তারা বলছিল দুই রুমের ফ্লাটটি বন্ধ। এবং তালা ভাঙ্গার জন্য যন্ত্র ব্যবহার করবে কিনা তা জানতে চেয়েছিল।

প্রতিবেশিরা বলেন, যার ছবি দেকানো হচ্ছে সে ভাল লোক ছিল । আমার সাথে তার প্রথম কথা হয় যখন আমি আমার গাড়ি পরিষ্কার করছিলাম। এবং আমি তার বাসায় গিয়েছিলাম।