২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীন হাউজ নির্গমন চুক্তিতে ভারত

আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত গ্রীনহাউজ নির্গমন সংক্রান্ত একটি চুক্তি করবে। এটি হবে কিয়েটো চুক্তির বিকল্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এশিয়া-প্যাসিফিক পার্টনারশীপের মাধ্যমে পরিবেশ ও আবহাওয়ার উন্নতিসাধনই হচ্ছে প্রকল্পের মূল লক্ষ্য। আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ান মিডিয়া এ খবর পরিবেশন করে।

এ চুক্তি অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথাও বলা হয়েছে।

কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া।

নতুন এ চুক্তির উদ্যোক্তা আমেরিকা। আমেরিকা পাঁচটি দেশের সাথে পাঁচ মাস আলোচনা করে চুক্তির বিষয়টি প্রণয়নে সমর্থ হয়। আশা করা হচ্ছে, বাস্তবিক উদ্যোগ গ্রহণ করা হলে আর্থিক ক্ষতি ছাড়াই গ্রীনহাউজ নির্গমন নিয়ন্ত্রন করা সম্ভব।