২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাজমহলের তত্ত্বাবধান এএসআই’র হাতেই থাকবে’

ভারতের উত্তর প্রদেশ সরকার বলেছে, তাজমহলের ব্যবস্থাপনা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) হাতেই থাকবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সুন্নী সেন্ট্রাল ওয়াকফ বোর্ড তাজমহলের সঠিক তত্ত্বাবধান করতে পারবে না বলেও উল্লেখ করা হয়।

রাজ্যের সংসদ বিয়ষক মন্ত্রী মোহাম্মদ আজম খান রাজ্যসভায় বলেন, ওয়াকফ বোর্ড অনেকটা ইচ্ছা করেই মুঘল সম্রাট আকবর ও তার স্ত্রী মমতাজের সমাধি খ্যাত তাজমহল পরিচালনা করার দায়িত্ব নিতে চাচ্ছেন। তিনি ওয়াকফ বোর্ডের তীব্র সমালোচনা করে বলেন, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের চেয়ে ওয়াকফ বোর্ড তাজমহলের বেশি যত্ন নিতে পারবে না।

রাজ্যসভায় বিজেপির এক সদস্যের প্রস্তাবনার ওপর বক্তব্য দিতে গিয়ে খান আরো বলেন, রাজ্য সরকার কিংবা ওয়াকফ বোর্ড তাজমহল ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন অবৈধ হস্তক্ষেপ করেনি।

ওয়াকফ বোর্ড সম্প্রতি তাজ মহলকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা দিয়েছে।

খান বলেন, বোর্ডের ঘোষণা চূড়ান্ত নয়। আদালতই বিষয়টির সিদ্ধান্ত দিবে।