২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধরা দিয়েও অধরা দেড় লক্ষাধিক মার্কিন ডলার

ভুল ঠিকানায় আসা একটি চিঠি খুলে তার মধ্যে পাওয়া ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের চেক পেয়ে রীতিমতো ভিমরি খেলেন যুক্তরাষ্টের ইন্ডিয়ানার পশ্চিম লাফায়েতের বাসিন্দা রবার্ট থিওডরো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

চেকের অংকে বাড়ি ভাড়া, নতুন গাড়ি, ছয় মাসের জন্য ভ্রমনে যাওয়াসহ আরও অনেক স্বপ্ন পূরণ করতে পারতেন থিওডরো। গড়ে তুলতে পারতেন নিজের একটি প্রতিষ্ঠানও। কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। চেক ভাঙানোর জন্য প্রয়োজনীয় আইনগত ক্ষমতা না থাকায় তা আর বাস্তব হয়ে ধরা দিল না তার কাছে। চেক প্রদানকারীর নামের জায়গায় কানাডা ভিত্তিক কারগিল লিমিটেড উইনিপেগ-এর নাম লেখা থাকায় থিওডরো ভাঙাতে পারলেন না ১ লাখ ৬০ হাজার ২৯৪ দশমিক ৪০ পয়সার চেকটি।

পশ্চিম লাফায়েতের স্টর্মফ্রন্ট প্রোডাকশনের মালিক থিওডরো প্রথমে চেকটি পেয়ে মনে করেছিলেন, এটি তারই কোন ক্লায়েন্ট পাঠিয়েছে। কিন্তু চেকের অংক তাকে বিস্মিত করে। কারণ কারগিল লিমিটেডের সাথে তার প্রতিষ্ঠানের কখনোই কোন চুক্তি হয়নি। ওই প্রতিষ্ঠানের মূল অফিসে টেলিফোন করেন তিনি। অফিস থেকে চেকটি ফিরিয়ে দেয়ার কথা বলা হলে তিনি বৃহস্পতিবার তা ফেরত পাঠিয়ে দেন। সততার পরীক্ষা দেয়ায় কারগিল লিমিটেড তাকে ১০০ ডলারের একটি উপহার সার্টিফিকেট প্রদান করে।