২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বন্দি নির্যাতনের অভিযোগে ১১ মার্কিন সৈন্য অভিযুক্ত

ইরাকে মোতায়েনকৃত ১১ মার্কিন সৈন্যের বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 02:58 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বাগদাদে অভিযানকালে তারা আটককৃত ইরাকি সন্দেতভাজনদের সাথে অসদাচরণ করেছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।

সামরিক বাহিনী জানায়, ১১ মার্কিন সৈন্যের বিরুদ্ধে সন্দেহভাজন এক ইরাকি গেরিলাকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

সৈন্যরা সবাই ন্যাশনাল গার্ড ইউনিটের ১৮৪তম পদাতিক বাহিনীর সদস্য।

সামরিক বাহিনীর এক ইউনিট কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত সামরিক আদালতে অভিযোগ উত্থাপনের আগে বাগদাদে তাদেরকে তদন্ত কর্মকর্তাদের সম্মুখে সাক্ষ্য দিতে হচ্ছে। তবে তারা কোন কারাগারে নয়, বন্দি নির্যাতন করেছেন রাজধানী বাগদাদে অভিযানকালে। এর বেশি কিছু জানাতে তিনি সম্মত হননি।

তবে লস এঞ্জেলেস টাইম্স পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত সৈন্যরা সন্দেহভাজন গেরিলাকে একটি স্টান গানের সাহায্যে বৈদ্যুতিক শক দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদ্রোহী গেরিলাদের ধ্বংসাত্মক তৎপরতা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি প্রদানের বিনিময়ে ঐ সৈন্যরা দোকান মালিকদের নিকট থেকে ঘুষ নিয়েছেন। তদন্ত কর্মকর্তা এটাও তদন্ত করে দেখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আর্টিকেল ৩২ অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।