বোম্বে হাই-এ আগুন, নিহত ৮
ভারতের অভ্যন্তরীন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বোম্বে হাই-এর ওএনজিসি তেল ড্রিলিং প্লাটফর্মের আগুনের বড় একটি অংশ নেভাতে সক্ষম হয়েছে কোস্ট গার্ড।
বুধবার বিকেলে মুম্বাইয়ের ওএনজিসি প্লাটফর্মে হঠাৎ আগুন ধরে গেলে ৮ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে।
মুম্বাই উপকূলের প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই তেল ড্রিলিং প্লাটফর্মের প্রায় ৩৫০ জন কোন রকমে প্রাণে বেঁচে গেলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছে। ৬টি নেভি ও ২টি কোস্ট গার্ড জাহাজ আগুন নেভানো ও উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। বেঁচে যাওয়া কর্মীদের বোম্বে পোর্ট ট্রাস্ট-এ নেয়া হয়। সেখানে ওএনজিসি চেয়ারম্যান সুবির রাহা তাদের গ্রহণ করেছেন।
আগুনে পুরোপুরি ধ্বংস প্লাটফর্মটি পুনরায় নির্মান করতে প্রায় ৪ মাস সময় লাগতে পারে। এতে খরচ হবে ১০ থেকে ১৫ কোটি রূপী।
প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
