২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল পড়ুয়াদের ওপর ক্ষতিকর প্রভাব ফেরতে পারে কীটনাশক

যুক্তরাষ্ট্রের স্কুলের খেলার মাঠে বা এর আশপাশের স্থানগুলোতে কীট নিধন ও আগাছা মারতে ব্যবহৃত কীটনাশক ব্যবহারের ফলে ১৯৯৮-২০০২ সাল বা এই পাঁচ বছরেরও বেশি সময়ে অসুস্থ হয়েছে আড়াই হাজারেরও বেশি শিশু ও স্কুল কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এই অসুস্থতা মারাত্মক কিছু না হলেও দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ-এর গবেষকদের তৈরিকৃত এক প্রতিবেদনে মূল গবেষক ড. ওয়াল্টার অ্যালারকন বলেন, মে মাসে যুক্তরাষ্ট্রের এডিনবরা, টেক্সাসেস প্রাথমিক স্কুলের প্রায় ৬ শ’ ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষ স্কুলের মাঠে ছিটানো কীটনাশকের ঝাঁঝ এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে নাকে আসায় অসুস্থ হয়ে পড়লে তাদের স্কুল থেকে অপসারিত করা হয়। প্রায় ৩০ জন ছাত্র ও নয়জন কর্মকর্তার মাথা ব্যথা ও বমি হয়। চিকিৎসকরা বলছেন, এসব কীটনাশক থেকে ক্যান্সার এবং স্নায়ু বিপর্যয়ও হতে পারে। তারপরও সব মিলিয়ে কীটনাশকের মাধ্যমে অসুস্থতার হার বেশ কম-প্রতি লাখে ৭ দশমিক ৪ শতাংশ শিশু এবং ২৭ দশমিক ৩ শতাংশ স্কুল কর্মী। কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান ক্রপলাইফ আমেরিকার প্রেসিডেন্ট জে ভ্রুম অবশ্য ভবিষ্যতে কীটনাশকের মাত্রা যাতে স্বাস্থ্যের জন্য হুমকি না হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য আহবান জানান।