২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারন পুত্রের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা ব্যয় লঙ্ঘনের অভিযোগ

ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের ছেলে ওমরি শ্যারনকে ১৯৯৯ সালে পিতার নির্বাচনী প্রচারণায় অধিক ব্যয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 12:01 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অভিযোগে বলা হয়, নির্বাচনে ওমরি আচরণবিধি লংঘন করেছে। অ্যারিয়েল শ্যারন অবশ্য বরাবরই পার্টির আর্থিক বিষয়টি তার ছেলে দেখাশোনা করেন বলে এড়িয়ে গেছেন।

ওমরি যদি দোষী প্রমাণিত হন, তবে প্রচারণা ব্যয় নীতি, অসদুপায়, বিশ্বাস ভঙ্গ এবং শপথভঙ্গের জন্য পাঁচ বছরের কারাদন্ড ভোগ করতে হবে ।

ইসরায়েল সংসদ নেসেটের একজন সদস্য ওমরি শ্যারন ইসরাললি একটি পত্রিকার সাক্ষাতকারে অভিযোগ স্বীকার করে বলেছেন, তিনি প্রয়োজনে সাংসদ হিসেবে যে সমস্ত ছাড় পাচ্ছেন, তা বাতিল করে দিয়ে কাঠগড়ায় দাঁড়াতে রাজী।

তবে ১৯৯২ সালের প্রচারণা ব্যয় সংক্রান্ত পলিটিকাল পার্টি’স ল’ মেনে চলাও অসম্ভব বলে তিনি উল্লেখ করেন। তার মতে এই অর্থে প্রচারণা বাজ যথাযথভাবে করা অসম্ভব।

এদিকে ইসরাইলের সংসদে সোমবার সংসদীয় রহিত নীতি বাতিল না করেই সাংসদদের বিচারের আওতায় আনার নতুন আইন পাস করা হয়েছে।