ইরাকে বোমা বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টহলরত মার্কিন সামরিক যানের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার মার্কিন সেনা নিহত হয়েছে।
মঙ্গলবার মার্কিন বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মার্কিন বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার রাতে টহলরত একটি মার্কিন সামরিক যানের কাছে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টাস্কফোর্সের চার মার্কিন সেনা নিহত হয়। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
তবে জর্জিয়া ন্যাশনাল গার্ডের মুখপাত্র জিম ড্রিসকোল জানান, নিহত মার্কিন সেনারা ৪৮তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের সদস্য ছিল।
