২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার সবচে উচুঁ দালানটি হবে শিকাগোতে

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু দালান সিয়ার্স টাওয়ারের চেয়ে উঁচু ভবন তৈরি হতে যাচ্ছে শিকাগোতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:52 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ট্রাম্প টাওয়ার নামের আকাশ ছোঁয়া এ ভবনটি শিকাগোতেই তৈরি হচ্ছে বলে নির্মাতারা মঙ্গলবার জানিয়েছেন।

শিকাগোর সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলা বিল্ডিংটিই আমেরিকার সবচে উঁচু বিল্ডিং। আর প্রস্তাবিত ট্রাম্প টাওয়ারটি হবে ১১৫ তলা বিশিষ্ট।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ভবনটি নির্মানের অনুমতি এখনও পাওয়া যায়নি। তবে নির্মাতারা আশা করছেন, স্প্যানিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাত্রাভার নকশা শিগগিরই কর্তৃপক্ষের অনুমতি লাভ করবে।

নকশা অনুযায়ী ১১৫ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হবে ৫০০ ফুট (১৫২ মিটার)। ২০০৮ সালে এটির নির্মান কাজ যখন শেষ হবে, তখন এটি পৃথিবীর সববৃহৎ ভবন তাইওয়ানের তাইপে ১০১-কে অতিক্রম করবে।

তবে ১৬৭ তলা বিশিষ্ট দুবাইয়ের বুরজ ও ভারতের কাতাঙ্গিতে অবস্থিত ২২৪ তলা বিশিষ্ট সেন্টার অব ইন্ডিয়া টাওয়ারের থেকে পিছনে পড়ে থাকবে। অবশ্য দুবাই ও ভারতের দুটো ভবনই প্রস্তাবিত।